আটশো বছরের রহস্য ও লোকগাঁথা: কপালেশ্বরের হারানো ইতিহাস ও সমকালীন জনপদ
আটশো বছরের রহস্য ও লোকগাঁথা: কপালেশ্বরের হারানো ইতিহাস ও সমকালীন জনপদ
গবেষণা ও বিশ্লেষণে: নজিব মাহফুজ খান ও প্রিয় গাজীপুর (Priyogazipur.com)
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উত্তর প্রান্তের একটি নিভৃত গ্রাম ‘কপালেশ্বর’। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ গ্রামীণ জনপদ মনে হলেও, এর মাটির নিচে চাপা পড়ে আছে কয়েকশ বছরের পুরনো ইতিহাস। ইতিহাসবিদ জেমস টেলর, যতীন্দ্রমোহন রায় কিংবা আধুনিক গবেষক নজিব মাহফুজ খান—সবার লেখাতেই এই অঞ্চলের একটি বিশেষ গুরুত্ব ফুটে উঠেছে। আজ আমরা ডুব দেব কপালেশ্বরের সেই প্রাচীন দিঘি, মাটির দোতলা ঘর আর লোকমুখে প্রচলিত ‘থালা-বাসন’ ওঠার অলৌকিক গল্পের গভীরে।
নামের উৎস ও ঐতিহাসিক প্রেক্ষাপট
এলাকার মানুষ একে ‘কপালস্বর’ বা ‘কপালেশ্বর’ নামে চেনে। এই নামের উৎস নিয়ে নানা মতভেদ থাকলেও নজিব মাহফুজ খানের বিশ্লেষণে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এ.এফ.এম আবদুল জলিলের ‘সুন্দরবনের ইতিহা...