Tag: কনটেন্ট ক্রিয়েটর গাজীপুর

বিভ্রান্তিকর শিরোনাম নয়, সঠিক তথ্যে সমাজ বদলাবে: গাজীপুরে জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ

বিভ্রান্তিকর শিরোনাম নয়, সঠিক তথ্যে সমাজ বদলাবে: গাজীপুরে জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ

জীবনযাত্রা
সকালের চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজে চোখ বোলানো কিংবা ড্রয়িংরুমে সোফায় হেলান দিয়ে টেলিভিশনের পর্দায় নজর রাখা—খুব বেশি দিন আগের কথা নয়, এটিই ছিল আমাদের চিরায়ত বাঙালি সংস্কৃতির প্রাত্যহিক অভ্যাসের রূপ। গ্রামীণ চায়ের দোকান থেকে শুরু করে শহুরে বৈঠকখানা—সবখানেই তথ্যের প্রধান উৎস ছিল প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়া। কিন্তু সময়ের চাকা ঘুরেছে এক অবিশ্বাস্য গতিতে। প্রযুক্তির তীব্র আলো আর ইন্টারনেটের সহজলভ্যতায় আজ মানুষের সেই চিরাচরিত অভ্যাসে লেগেছে এক আমূল পরিবর্তনের হাওয়া। আজকের দিনে ভোরবেলা ঘুম থেকে চোখ মেলা থেকে শুরু করে রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মানুষের অবচেতন মনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে হাতের স্মার্টফোনটি। ফেসবুকের নিউজফিড স্ক্রল করা, ইউটিউবের ভিডিওর সাগরে ডুব দেওয়া কিংবা টিকটকের ছোট ছোট ক্লিপসের চাকার সাথে ঘুরছে আধুনিক মানুষের মনন ও মস্তিষ্ক। মানুষ এখন আর...