রাজবাড়ী - প্রিয় গাজীপুর

Tag: রাজবাড়ী

ভাওয়াল জমিদার বাড়ি বা ভাওয়াল রাজবাড়ী ও জমিদার বংশের ইতিকথা

ভাওয়াল জমিদার বাড়ি বা ভাওয়াল রাজবাড়ী ও জমিদার বংশের ইতিকথা

ইতিহাস ও ঐতিহ্য
ভাওয়াল জমিদারবাড়ি বা ভাওয়াল রাজবাড়ী ও জমিদার বংশের ইতিকথা গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ী বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এই জমিদারির ইতিহাস যেমন নাটকীয়, তেমনি এর পতন ও সন্ন্যাসী রাজার মামলা বিশ্বজুড়ে এক সময় তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। ভাওয়াল জমিদার বংশের সূচনা ও বিস্তারঃ ভাওয়াল জমিদারির আদি মালিক ছিল গাজী বংশ। ১৭০৯ সালে দৌলত গাজী এই এস্টেটের জায়গিরদারি লাভ করেন। সেই সময় সীমানা নিয়ে বিবাদের জেরে ঢাকার নায়েব নাজিমের সাথে তার বিরোধ বাঁধে। এই মামলায় দৌলত গাজীর পক্ষে আইনি লড়াই করেন বিক্রমপুরের কুশধ্বজ চক্রবর্তী। মামলায় জয়লাভ করে খুশি হয়ে দৌলত গাজী কুশধ্বজকে ‘রায়’ উপাধি এবং দেওয়ান পদ প্রদান করেন। দৌলত গাজীর মৃত্যুর পর ১৭৩৮ সালে এক ষড়যন্ত্রের মাধ্যমে কুশধ্বজের পুত্র বলরাম রায় সম্পূর্ণ জমিদারি নিজের নামে করে নেন। বলরাম রায়ের উত্তরসূরিদের হাত ধরেই ভাওয়াল এস্টেট বিশাল আকার...